1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৃষ্টির কারণে বিকেএসপিতে দুটি ম্যাচই বাতিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

বৃষ্টির কারণে বিকেএসপিতে দুটি ম্যাচই বাতিল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়ন বনাম প্রাইম দোলেশ্বরের ম্যাচ। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট লিগের দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় বিকেএসপির মাঠে। ম্যাচ বাতিল হওয়ায় চার দলকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে পয়েন্ট ভাগাভাগি করে।

সকাল ৯টায় বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে জিতে দোলেশ্বরের বিপক্ষে ব্যাটিংয়ে নামে ব্রাদার্স। শুরুটা দুর্দান্ত করে তারা। অধিনায়ক মিজানুর রহমানের ৩১ ও জুনাঈদ সিদ্দিকীর ৪৮ রানের সুবাদে ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ৫০ রান জমা করে তারা। এই ওপেনারের বিদায়ের পরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ব্রাদার্স। ইনিংসের শেষদিকে বৃষ্টি নেমে আসায় মাঠ ছাড়তে হয় দুই দলকে। ১৮.৪ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করে ব্রাদার্স। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২০ রান করেন আলাউদ্দিন বাবু। কিন্তু ম্যাচটি আর শুরু করা যায়নি বৃষ্টির কারণে। দোলেশ্বরের হয়ে ২টি করে উইকেট নেন শরীফুল্লাহ ও কামরুল ইসলাম।

বিকেএসপির ৩ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএস টসে জিতে রূপগঞ্জের বিপক্ষে ব্যাটে ঝড় তুলে ৪ উইকেটে ১৭১ রান করে। ৫৫ বলে ৭ চার ও ২ ছয়ে ৭৭ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান জয়। এ ছাড়া দুই ওপেনার আনিসুল ইসলাম ইমন ২৫ ও রাকিন আহমেদ ৪৬ রান করেন। কিন্তু ম্যাচটির প্রথম ইনিংস শেষ হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস শুরু করা যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন