1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৃষ্টি আইনে মুশফিকের আবাহনীর সহজ জয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বৃষ্টি আইনে মুশফিকের আবাহনীর সহজ জয়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ডার্ক লুইস মেথড বা বৃষ্টি আইনে ঢাকা প্রিমিয়ার ডিভিশন (ডিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে আবাহনী লিমিটেড।

সোমবার আসরের উদ্বোধনী দিনের প্রথম রাউন্ডে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে অধিনায়ক তাসামুল হকের অপরাজিত ফিফটিতে ৫ উইকেটে ১২০ রান করে পারটেক্স। প্রথম ইনিংস শেষ হওয়ার পরপরই বৃষ্টি নেমে আসে।

যার কারণে বৃষ্টি আইনে আবাহনীর সামনে টার্গেট দাঁড়ায় ১০ ওভারে ৭০ রান। কবজির চোটে দলের বাইরে থাকা লিটন দাসকে ছাড়াই বড় জয় তুলে নেয় মুশফিকুর রহিমরা। ৪ বল হাতে রেখে ৩ উইকেটে ৭২ রান করে আবাহনী। দলের হয়ে ২৮ বলে ৩ চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৩৮* রান করেন অধিনায়ক-উইকেটরক্ষক মুশফিক। এ ছাড়া ১৯ রান আসে ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে।

এর আগে পারটেক্স শতরান পেরোনো পুঁজি পায় তাসামুলের ব্যাটে ভর করে। শুরুতে ওপেনার সায়েম আলমের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে ৫৪ বলে ৯ চারে ৬৫ রান করেন তিনি। ২২ রান করেন মঈন খান। ১৭ রান আসে ওপেনার আব্বাস মূসার ব্যাট থেকে।

আবাহনীর হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মেহেদী হাসান রানা ও তাইজুল ইসলাম। যার মধ্যে তাইজুল ৪ ওভারে খরচ করেছেন মাত্র ১২ রান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন