1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেকহামের মিয়ামিকে রেকর্ড প্রায় ১৭ কোটি টাকার জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বেকহামের মিয়ামিকে রেকর্ড প্রায় ১৭ কোটি টাকার জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম ভঙ্গের অভিযোগে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব ইন্টার মিয়ামিকে রেকর্ড ২ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি) জরিমানা করা হয়েছে।

২০২০ সালে জুভেন্টাস থেকে ফরাসি মিডফিল্ডার ব্লেইজ মাতুইদির সঙ্গে চুক্তি করায় গত বছর মিয়ামির বিপক্ষে তদন্ত শুরু হয়। এমএলএস গত মাসে রায় দেয়, মিয়ামি আইন ভঙ্গ করেছে এবং শুক্রবারে তাদের শাস্তি ঘোষণা করা হয়।

এমএলএস জানায়, পারিশ্রমিকের বিষয়ে যে পরিমাণ টাকার অঙ্ক দেওয়ার অনুমতি আছে তার চেয়ে মাতুইদিকে বেশি পরিশোধ করা হয়েছে। কার্যকরভাবে তিনজনের অনুমতি থাকলেও গত মৌসুমে ক্লাবটিকে চারজন ‘মনোনীত খেলোয়াড়’ দেওয়া হয়েছিল। এই মনোনীত খেলোয়াড়দের পারিশ্রমিক এমএলএস ক্যাপে গণনা করা হয় না।

এটি ‘বেকহাম নিয়ম’ নামেও পরিচিত, ২০০৭ সালে সাবেক ইংলিশ অধিনায়ক যখন লস এলএ গ্যালাক্সিতে যোগ দেন তখন এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন