1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাতার পৌঁছেছে বাংলাদেশ দল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

কাতার পৌঁছেছে বাংলাদেশ দল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ছবি: বাফুফে

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে নিজেদের বাকি তিনটি ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

শুক্রবার সকালে কাতার এয়ারলাইনসের করে ২৩ ফুটবলারসহ ৩২ সদস্যের বাংলাদেশ দল ঢাকা ছাড়ে। এক বিবৃতিতে বাফুফে জানায়, কাতারের স্থানীয় সময় ১টা ১০ মিনিটে দোহায় পৌঁছে দল।

সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে ‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার দলের। একমাত্র পয়েন্ট তারা পেয়েছিল কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ ড্র করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন