1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডিফেন্ডার পেতে খরচই হলো না রিয়ালের, লিভারপুলের যাচ্ছে ৪২০ কোটি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ডিফেন্ডার পেতে খরচই হলো না রিয়ালের, লিভারপুলের যাচ্ছে ৪২০ কোটি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আলাবা-কোনাতে

ডেভিড আলাবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ ছেড়ে ফ্রি ট্রান্সফারে সান্তিয়াগো বার্নাব্যুতে যাচ্ছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার।

২৮ বছর বয়সী তারকা রিয়ালের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছেন। ৩০ জুন যখন বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তখন আনুষ্ঠানিকভাবে বার্নাব্যুতে যোগ দেবেন তিনি।

অন্যদিকে রক্ষণভাগে শক্তি বাড়াতে লিভারপুলের খরচ হচ্ছে বড় অঙ্কের টাকা। জার্মান ক্লাব লাইপজিগের ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাচ্ছে অলরেডরা। ৩৫ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২০ কোটিতে কোনাতের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছে লিভারপুল।

২২ বছর বয়সী ডিফেন্ডারের ইতিমধ্যে মেডিকেল চেক-আপও করেছেন এবং চুক্তিতে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে রাজি হয়েছেন। ১ জুলাই থেকে তার সঙ্গে লিভারপুলের চুক্তি কার্যকর হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন