1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শরণার্থী রোহিঙ্গা শিশুদের খেলাধুলায় আগ্রহী করতে এগিয়ে এসেছে পিএসজি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

শরণার্থী রোহিঙ্গা শিশুদের খেলাধুলায় আগ্রহী করতে এগিয়ে এসেছে পিএসজি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রকল্পের অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে শিশুদের খেলাধুলা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি ক্লাবটির দাতব্য শাখা এনডোমেন্ট ফান্ড এবং শরণার্থীদের নিয়ে কাজ করা ডাচ সামাজিক সংস্থা ক্লাবু বাংলাদেশি এনজিও সংস্থা ফ্রেন্ডশিপের সহায়তায় কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে একটি স্পোর্টস ক্লাব সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট পার্টনাররা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘আজ, বিশ্বের ৮০ মিলিয়নেরও (৮ কোটি) বেশি লোক বাধ্য হয়েছে নিজেদের ঘরবাড়ি ছাড়তে। তার মধ্যে অর্ধেক শিশু। প্যারিস সেন্ট জার্মেই এনডোমেন্ট এবং ক্লাবু আহ্বান জানিয়েছে, শরণার্থী শিশুদের সঙ্গে খেলাধুলার মাধ্যমে বিশ্বের মানুষদের এক হওয়ার। প্রায় দুই বছর ধরে কাজ করে যাওয়া এই প্রকল্প থেকে প্রথমবারের মতো স্পোর্টস ক্লাব তৈরি করা হচ্ছে এই উদ্দেশ্যকে সামনে রেখে। বাংলাদেশের কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় একক শরণার্থী শিবির। প্রাথমিক লক্ষ্য হচ্ছে ১০ হাজার শরণার্থী শিশু, তাদের পরিবারের সদস্যদের এই প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করা।’

এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে জাতিসংঘের (ইউএন) শরণার্থী এজেন্সি ইউএনএইচসিআর। শুরুতে কক্সবাজার এই প্রকল্প বাস্তবায়নের পর ক্লাবু, প্যারিস সেন্ট জার্মেই এনডোমেন্ট ফান্ড ও ইউএনএইচসিআর বিশ্বের বিভিন্ন জায়গায় এই প্রকল্প নিয়ে কাজ করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন