1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অলিম্পিক হলে ‘ভয়ংকর স্ট্রেইন’ তৈরির শঙ্কা চিকিৎসকদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

অলিম্পিক হলে ‘ভয়ংকর স্ট্রেইন’ তৈরির শঙ্কা চিকিৎসকদের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এই করোনার ভেতর অলিম্পিক আয়োজিত হলে মিউটেশনের মাধ্যমে ‘আরও ভয়ংকর’ স্ট্রেইন তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা।

জাপানের চিকিৎসক ইউনিয়নের প্রধান নাওটো উয়েয়ামা বিবিসিকে বলেছেন, ‘জুলাইয়ে টোকিও অলিম্পিক আয়োজন হলে, তা থেকে ছড়াতে পারে নতুন স্ট্রেইন, যা অন্য স্ট্রেইনের থেকে আরও ভয়ানক রূপ নিতে পারে।’

গত বছর করোনার কারণে স্থগিত হয়েছিল টোকিও অলিম্পিক। কিন্তু প্রথম ঢেউ যেতে না যেতেই হাজির ভাইরাসের দ্বিতীয় ঢেউ। রূপ বদলে আরও ক্ষতিকর হয়েছে নতুন ভাইরাস।

এই পরিস্থিতিতেই আয়োজিত ‘হতে যাচ্ছে’ টোকিও অলিম্পিক। জাপান প্রশাসন, অলিম্পিক আয়োজক সংস্থা এবং আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা এখনো বিশ্বের জনপ্রিয়তম টুর্নামেন্টটি আয়োজনের পক্ষেই। ইতিমধ্যে বিদেশি দর্শকদের জাপানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি স্বদেশিরা স্টেডিয়ামে যেতে পারবেন কি না, সে ব্যাপারে আগামী মাসে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও জাপানিরা নিজেরাই অলিম্পিক আয়োজনের বিপক্ষে।

নাওটো উয়েয়ামা শোনালেন তার শঙ্কার কথা, ‘টোকিও অলিম্পিক আয়োজিত হলে বিভিন্ন স্থানের স্ট্রেইন এক জায়গায় আসবে। এখান থেকে কোনো বিপদ হলে আগামী ১০০ বছরেও সমালোচনা শেষ হবে না।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন