1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছোটবেলা থেকেই গলায় গলায় খাতির মেসি-আগুয়েরোর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ছোটবেলা থেকেই গলায় গলায় খাতির মেসি-আগুয়েরোর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো। ফাইল ছবি

তবে কি বার্সেলোনায় জুটি বেঁধে খেলতে যাচ্ছেন দুই আর্জেন্টাইন লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো?

চারদিকে যে গুঞ্জন, তাতে এমনটা হওয়ার বেশ ভালো সম্ভাবনাই রয়েছে। তবে এক্ষেত্রে ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করতে যাওয়া আগুয়েরোকে শুধু ক্যাম্প ন্যুতে গেলেই হবে না, মেসিকেও থেকে যেতে হবে তার শৈশবের ক্লাবে। যে সম্ভাবনার পালেই এবার হাওয়া দিলেন আর্জেন্টাইন স্পোর্টিং ডিরেক্টর হুগো টোকাল্লি।

আর্জেন্টিনার বষয়ভিত্তিক দলে মেসি ও আগুয়েরোর সঙ্গে কাজ করেছেন টোকাল্লি। ২০০৫-২০০৭ পর্যন্ত আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ ছিলেন তিনি। সেই সময়ে মেসি ও আগুয়েরোর সম্পর্কের কথা সামনে এনেছেন টোকাল্লি।

আর সেই সম্পর্কই যে ক্লাব ফুটবলে দুজনকে এক জায়গায় মিলিয়ে দিতে পারে, সেই সম্ভাবনার কথা বলেছেন টোকাল্লি। বলেন, ‘তাদের মধ্যে অনেক বছর ধরে খুব ভালো সম্পর্ক। টিম মিটিংয়েও তারা সব সময় এক সঙ্গে থাকতো। তারা ছোটবেলা থেকেই বন্ধু।’

সিটির সঙ্গে চুক্তি শেষ করতে যাওয়া আগুয়েরো যে বার্সেলোনাতে যোগ দিতে যাচ্ছেন, সেই সম্ভাবনার কথা বলেছেন পেপ গার্দিওলাও। গত রবিবার প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচের পরই আগুয়েরোর বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনার কথা বলেন সিটি কোচ। তার কথায়, ‘সে (আগুয়েরো) বিশ্বের সেরা ফুটবালের (মেসি) পাশে খেলতে যাচ্ছে।’

তবে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে এলোও এখনো নতুন চুক্তিতে যাননি মেসি। আগুয়েরোর চুক্তির বিষয়েও বার্সেলোনা আনুষ্ঠানিক কিছু জানায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন