1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আইসিসি সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি তামিমদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

আইসিসি সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি তামিমদের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এখন ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে ওঠার হাতছানি।

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারায় বাংলাদেশ। সুবাদে সুপার লিগের টেবিলে চারে উঠে আসে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল।

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই উঠে যাবে টেবিলের শীর্ষে। একই ভেন্যুতে ম্যাচটি মাঠে গড়াবে বেলা ১টায়।

সাত ম্যাচে এখন ৪০ পয়েন্ট বাংলাদেশের। আর একটা ম্যাচ জিতলেই ইংল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়াকে টপকে বাংলাদেশ এই তালিকার শীর্ষে উঠে আসবে। বাংলাদেশের সমান ৪০ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষ তিনটি স্থানে আছে ইংল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ ৩০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে পাঁচ, ছয় এবং সাতে রয়েছে। বিরাট কোহলির ভারত ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে আট নম্বরে। নয় এবং দশ নম্বরে থাকা জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের পয়েন্ট দশ করে। ৯ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। তারা রয়েছে ১১ নম্বরে।

এই তালিকায় ১২ নম্বরে থাকা শ্রীলঙ্কা পয়েন্ট মাইনাস ২। নেদারল্যান্ডসই একমাত্র দল, যারা কোরো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

এই সুপার লিগই ঠিক করে দেবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কোন কোন দল সরাসরি খেলবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন