1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোনালদোর পায়ে লুটালো আরেকটি রেকর্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

রোনালদোর পায়ে লুটালো আরেকটি রেকর্ড

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি শীর্ষ লিগে সেরা গোলদাতা হওয়ার যোগ্যতা অর্জন করলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। প্রিমিয়ার লিগ, লা লিগায় আগে এই রেকর্ড গড়ার পর এবার ইতালির সেরি আ টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা তিনি।

৩৬ বছর বয়সী রোনালদো এবার ২৯ গোল করেছেন। তার দল মৌসুম শেষ করেছে চতুর্থ স্থানে থেকে।

সব মিলিয়ে সেরি আয় ৯৭ ম্যাচে ৮১টি গোল করেছেন রোনালদো।

২০১৯ এবং ২০২০ সালে ব্যাক-টু-ব্যাক সেরি আ’র বর্ষসেরা ফুটবলারের খেতাবও জিতেছেন।

রোনালদো প্রিমিয়ার লিগের টপ স্কোরার হন ২০০৭-০৮ মৌসুমে। ম্যানচেস্টারের হয়ে ৩১টি গোল করেন তিনি। বছরের শেষে সেবার প্রথম ব্যালন ডি’অর জেতেন।

সেবার সব প্রতিযোগিতায় ৪২ গোল করে ক্যারিয়ারে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয় করেন।

ম্যানইউতে তিনি ২৯২ ম্যাচে ১১৮টি গোল করেন। ২০০৯ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে।

স্পেনের ক্লাবে এসে সেখানেও রাজত্ব করেন রোনালদো। তিনবার লা লিগার সেরা গোলদাতা হয়েছেন। প্রথমটি ২০১০-১১ মৌসুমে। সেবার লা লিগায় ৪০টি গোল করেন তিনি।

পরে ২০১৩-১৪ মৌসুমে ৩১ গোল করে আবার টপ স্কোরার হন।

পরের মৌসুমে ৪৮ গোল করে পিচিচি ট্রফি জেতেন।

রোনালদো ২০১৮ সালে মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন