1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুই বছরের চুক্তিতে বার্সায় যোগ দিতে রাজি আগুয়েরো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

দুই বছরের চুক্তিতে বার্সায় যোগ দিতে রাজি আগুয়েরো

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিতে রাজি হয়েছেন সার্জিও আগুয়েরো। খবরটি নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান, ইএসপিএন ও মিরর-সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

আগামী মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আগুয়েরোর। চলতি মৌসুমের মাঝপথে ইতিহাদ ছাড়ার ঘোষণা দেন ৩২ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড। সে সময় আগুয়েরো বার্সায় যাচ্ছেন, এমন গুঞ্জন শোনা গিয়েছিল।

তবে ক্যাম্প ন্যুয়ে তিনি সতীর্থ হিসেবে লিওনেল মেসিকে না-ও পেতে পারেন। কারণ এই মৌসুম শেষ বার্সার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমএলটেনের। হয়তো ভবিষ্যতের সিদ্ধান্ত না নিয়ে কাতালোনিয়া ছাড়তে পারেন রেকর্ড ছয়টি ব্যালন ডি’অরের মালিক। তার সম্ভাব্য ঠিকানা হিসেবে ওপর সারিতে আছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি।

আগুয়েরো ক্যাম্প ন্যুয়ে যাচ্ছেন ন্যূনতম বেতনে। তবে বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতলে বোনাস পাবেন। এই ইতিহাদ কিংবদন্তি আগামী মৌসুমে ৩৩ বছর বয়সে পা রাখবেন। চোটের কারণে গত মৌসুমে ছন্দে ছিলেন না আগুয়েরো। সিটির শিরোপা জয়ের অভিযানে ১৮ ম্যাচ খেলে করেছেন মাত্র ৪ গোল। রোববার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে শেষ ম্যাচ খেলে ইতিহাদ স্টেডিয়াম থেকে বিদায় নেওয়ার আশা করছেন তিনি। এর পরের সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ফাইনাল হবে সিটির জার্সিতে তার শেষ ম্যাচ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন