1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। শনিবার সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল সুজনের। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় টাইগারদের সঙ্গে থাকতে পারবেন না তিনি।

আকরাম খান বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ায় সে (সুজন) দলের সঙ্গে নেই। তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখবো।’

এর আগে দুই টেস্ট সিরিজের জন্য টিম লিডার হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন সুজন। সেখান থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। করোনা পরীক্ষায় দুইবার নেগেটিভ আসার পর লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। তবে ঈদের ছুটির পর ১৮ মে থেকে টাইগারদের অনুশীলন শুরু হলেও মাঠে দেখা যায়নি সুজনকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন