1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শ্রীলঙ্কাকে হারাতে আমাদের শতভাগের বেশি দিতে হবে: তামিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শ্রীলঙ্কাকে হারাতে আমাদের শতভাগের বেশি দিতে হবে: তামিম

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কোচ ডমিঙ্গোার সঙ্গে তামিম

তিন ওয়ানডে সিরিজ খেলতে সফরে আসা শ্রীলঙ্কার বিপক্ষে আত্মতুষ্টিতে না ভুগতে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।

২৩ মে, মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের সিরিজের প্রথম ম্যাচ। তার আগে লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে ৫০ ওভারের এক প্রস্তুতি ম্যাচ খেলে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে তিন ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার।

সফরে আসা শ্রীলঙ্কার অনভিজ্ঞ দলটির বিপক্ষে সাকিবকে পেয়ে উজ্জীবিত টাইগার শিবির। তবে আত্মতুষ্টি যেন কাল না হয়ে দাঁড়ায় তার প্রতি সতর্ক তামিম। গণমাধ্যমে টাইগার অধিনায়ক বলেন, ‘সাধাররণত অভিজ্ঞতা বড় বিষয়। তবে দিনশেষে আপনাকে পারফর্ম করতে হবে। কারণ যখন অভিজ্ঞতা খেলায় আসবে তখন আপনাকে খেলাটি সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।’

এই সিরিজের আগে শ্রীলঙ্কা সফরে গিয়ে টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার লঙ্কানরা তরুণ দল নিয়ে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরার নেতৃত্বে। দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নের মতো অভিজ্ঞরা নেই তাদের স্কোয়াডে।

অন্যদিকে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। তবে তাতেও বেশ সতর্ক তামিম, ‘আমরা তাদের (শ্রীলঙ্কা) বিপক্ষে আগে বিভিন্ন লেভেলে খেলেছি এবং আমরা অবগত যে, এই সিরিজ সহজ হবে না। তাদেরকে হারাতে আমাদের শতভাগের বেশি দিতে হবে।’

২০২৩ বিশ্বকাপ সুপার লিগের অংশ আসন্ন এই ওয়ানডে সিরিজ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ-শ্রীলঙ্কার জন্য। বিশেষ করে লঙ্কানদের জন্য। কোয়ালিফিকেশন জোনের বাইরে থাকা দলটি মাত্র -২ পয়েন্ট নিয়ে আছে তালিকার ১২তম স্থানে। নিজেদের গত ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন