1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুয়ারেজে নাটকীয় জয়ে শিরোপার রেসে থাকল আতলেতিকো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

সুয়ারেজে নাটকীয় জয়ে শিরোপার রেসে থাকল আতলেতিকো

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ওসাসুনার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখল আতলেতিকো মাদ্রিদ। লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে এল জয়। যে জয়ে লা লিগার শিরোপার রেসে টিকে থাকল দলটি।

রবিবার ঘরের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে আতলেতিকো। দিয়েগো সিমেওনের দলের আর একটি ম্যাচ বাকি। রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে সেই ম্যাচে জয় পেলেই ৭ বছর পর লা লিগা শিরোপা ঘরে তুলবে আতলেতিকো মাদ্রিদ।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে আন্তে বুদিমিরের গোলে এগিয়ে যায় ওসাসুনা। তাতে হারের শঙ্কায় পড়ে যায় আতলেতিকো।

সাত মিনিট পরই অবশ্য সমতায় ফিরে আতলেতিকো। সমতা ফেরানো গোলটি করেন রেহান লোদি। ৮৮ মিনিটে লুইস সুয়ারেজের গোলে নিশ্চিত হয় দলটির জয়।

এদিন একই সময়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল জয় তুলে নিয়ে শিরোপার রেসে টিকে আছে। আর হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেছে লিওনেল মেসিদের।

বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের রিয়াল। একমাত্র গোলটি করেন নাচো ফার্নান্দেজ। আতলেতিকোর চেয়ে যারা দুই পয়েন্ট পিছিয়ে। এখন শেষ রাউন্ডে আতলেতিকো হারলে বা ড্র করলে, আর রিয়াল নিজেদের ম্যাচে জিতলে শিরোপা পাবে লস ব্লাঙ্কোসরাই।

এদিকে সেলতা ভিগোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ফলে শিরোপার সম্ভাবনা শেষ হয়ে গেল দলটির।

আতলেতিকো, রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট যথাক্রমে ৮৩, ৮১ ও ৭৬। ৭৪ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে চারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন