1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেল্তার বিপক্ষে হেরে শিরোপার আশা শেষ বার্সার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

সেল্তার বিপক্ষে হেরে শিরোপার আশা শেষ বার্সার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বার্সেলোনার লা লিগা জয়ের ন্যূনতম আশাটুকুও শেষ হয়ে গেল। লিওনেল মেসি গোল পেলেও সেল্তা ভিগোর বিপক্ষে হেরে গেছে দলটি। একই সঙ্গে ছিটকে গেছে প্রতিযোগিতার শিরোপার রেস থেকেও।

রবিবার ঘরের মাঠে সেল্তার কাছে ২-১‌ গোলে হেরেছে বার্সেলোনা। লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল দলটি। কিন্তু সান্তি মিনা জোড়া গোল করে সেল্তাকে জয় এনে দেন।

এক রাউন্ড বাকি থাকতে আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। আতলেতিকো, রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট যথাক্রমে ৮৩, ৮১ ও ৭৬। ৭৪ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে চারে।

এদিন একই সময়ে নিজেদের ম্যাচে জয় তুলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। ফলে শেষ রাউন্ডে নিষ্পত্তি হবে শিরোপা।

রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে জয় পেলে ৭ বছর পর লা লিগা শিরোপা ঘরে তুলবে আতলেতিকো মাদ্রিদ। শেষ রাউন্ডে রিয়াল ঘরের মাঠে খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। জিদানের দল নিজেদের জয়ের সঙ্গে নগরপ্রতিদ্বন্দ্বীদের হোঁচটও আশা করবে।

শেষ রাউন্ডে আতলেতিকো হারলে বা ড্র করলে, আর রিয়াল নিজেদের ম্যাচে জিতলে শিরোপা পাবে লস ব্লাঙ্কোসরাই। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জিদানের দলই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন