1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুলারের ৪৯ বছরের রেকর্ডে ভাগ বসালেন লেভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মুলারের ৪৯ বছরের রেকর্ডে ভাগ বসালেন লেভা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বুন্দেসলিগার চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত করে ফেলা বায়ার্ন মিউনিখ ২-২ ব্যবধানে ড্র করেছে ফ্রেইবার্গের বিপক্ষে। ম্যাচটিতে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেন রবার্ট লেভানডভস্কি। তবে বাভারিয়ানরা জয় না পেলেও দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন পোলিশ স্ট্রাইকার।

বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের ৪৯ বছরের রেকর্ড ভাগ বসিয়েছেন লেভা। ৩২ বছর বয়সী স্ট্রাইকার চলতি মৌসুমের লিগে ২৮ ম্যাচে করেছেন ৪০ গোল।

১৯৭২ সালে গড়ে ৭৭ মিনিটে একটি গোল করে এই রেকর্ড গড়েছিলেন মুলার। লেভা তার সেই রেকর্ডে ভাগ বসালেন গড়ে ৫৮ মিনিটে একটি গোলে। বুন্দেসলিগার এই মৌসুমের শুরুর ১৯ ম্যাচে ১৮ গোল করেন পোলিশ তারকা। ওই সময় কেবল ০৫ ফেব্রুয়ারি হার্থা বার্লিনের বিপক্ষে গোলের দেখা পাননি লেভা।

তার দারুণ এই মাইলফলক ছোঁয়ার উদ্‌যাপনটাও হলো দেখার মতো। গোলের পর জার্সি তুলে ভেতরে মুলারের ছবি সংবলিত টি-শার্ট দেখান লেভা। যেখানে লেখা, ‘ফরেভার জার্ড’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন