1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ল বার্সা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ল বার্সা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে লিড নিয়েও লেভেন্তের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। ফলে দলটির লা লিগা জয়ের স্বপ্ন জোর ধাক্কা খেল।

মঙ্গলবার লেভেন্তের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ৩-৩ ড্র হয়।

ম্যাচের ২৫ মিনিটে লিওনেল মেসি এগিয়ে দিয়েছিলেন কাতালানদের। ৩৪ মিনিটে পেদ্রি ব্যবধান দ্বিগুণ করেন। তবে বিরতির পর ম্যাচের ৫৭ ও ৫৯ মিনিটে যথাক্রমে গনসালো মেলেরো ও হোসে লুইস মোরালেসের গোলে লেভান্তে ম্যাচে সমতা টানে।

৬৪ মিনিটে উসমান দেম্বেলে ফের এগিয়ে দেন বার্সাকে। কিন্তু ৮৩ মিনিটে সার্জিও লিওন লেভেন্তের পক্ষে ৩-৩ করেন।

এই ড্রয়ের ফলে ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সা। ৭৭ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ শীর্ষে ও ৭৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে। তবে বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।

আতলেতিকো নিজেদের বাকি তিন ম্যাচের সবগুলো জিতলে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তারা হোঁচট খেলেই কেবল সুযোগ থাকবে রিয়াল বা বার্সার।

তবে আতলেতিকোর পর লেভেন্তের বিপক্ষেও পয়েন্ট হারিয়ে বার্সা সেই সম্ভাবনার জায়গা থেকে সরে গেল অনেকটা। এখন ভাগ্যই কেবল তাদের এগিয়ে নিতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন