1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মৌসুম শেষে জুভেন্টাস ছাড়বেন বুফন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মৌসুম শেষে জুভেন্টাস ছাড়বেন বুফন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
চলতি মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ার কথা জানিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

৪৩ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক জুভদের হয়ে দুই মেয়াদে ১০টি সিরি’আ ও ৪টি ইতালিয়ান কাপ জিতেছেন। ২০০১ সাল থেকে তুরিনের বুড়িদের গোলপোস্ট সামলাচ্ছেন বুফন। মাঝখানে তিনি যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। তবে এক বছরের মাথায় ২০১৯ সালে ফের ফিরে আসেন তুরিনে।

জুভেন্টাস ছাড়ার প্রসঙ্গে বুফন বিন স্পোর্টসকে বলেন, ‘আমরা বৃত্তের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ছাড়ার জন্য এটাই ঠিক সময় আমার জন্য। জুভদের সঙ্গে এই সুন্দর ও খুব দীর্ঘ অভিজ্ঞতার নিঃসন্দেহে ইতি ঘটবে এই বছর শেষে।’

ইতালির হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জেতা বুফন আরও বলেন, ‘হয় আমি খেলা থামাব, অথবা খেলার জন্য যদি স্পৃহার মতো পরিস্থিতি থাকে তবে খেলব বা ভিন্ন অভিজ্ঞতার স্বাদ নেব। এটা বিবেচনায় থাকল। আমার মনে হয়, জুভদের জন্য আমি সবকিছু দিয়েছি। আমি সবকিছু পেয়েছি।’

ইতালির সাবেক গোলরক্ষক ১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দেশটির শীর্ষ লিগে সর্বোচ্চ ম্যাচ খেলারও রেকর্ডটিও তার। পার্মা ও জুভেন্টাসের হয়ে ৬৫৬টি সিরি’আ ম্যাচ খেলেছেন বুফন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন