1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জুভেন্তাসের জালে মিলানের ৩ গোল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জুভেন্তাসের জালে মিলানের ৩ গোল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এসি মিলানের বিপক্ষে নিজেদের মাঠে সেরি আর ম্যাচে ৩-০ গোলে হেরে গেছে জুভেন্তাস।

রবিবার রাতে একটি করে গোল করেন ব্রাহিম দিয়াজ, আন্তে রেবিচ ও ফিকায়ো তোমোরি।

গত জানুয়ারিতে প্রথম দেখায় মিলানের মাঠে ৩-১ গোলে জিতেছিল জুভেন্তাস।

প্রথমার্ধের যোগ করা সময়ে দিয়াজের দারুণ গোলে এগিয়ে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মিলানের ফ্রাঙ্ক কেসি। এই মিডফিল্ডার স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্ট্যাসনি।

প্রথমার্ধে নিষ্প্রভ থাকা রোনালদো ৬৮তম মিনিটে ডি-বক্সে দুজনকে কাটিয়ে শট নেন। কিন্তু পর্তুগিজ তারকার শট ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে যায়।

৭৮তম মিনিটে ব্যবধান বাড়ান রেবিচ। সতীর্থের পাস ডি-বক্সের সামনে পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।

তিন মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন তোমোরি। সতীর্থের ফ্রি-কিকে লাফিয়ে হেডে গোলটি করেন তিনি।

সেরি আয় জুভেন্তাসের ৯ মৌসুমের আধিপত্য ভেঙে গত সপ্তাহে শিরোপা নিশ্চিত করে ইন্টার মিলান। রোনালদোদের মূল লক্ষ্য এখন শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া।

৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে তুরিনের দলটি। সমান ম্যাচে এসি মিলানের ৭২ পয়েন্ট।

অন্য ম্যাচে পার্মার বিপক্ষে ৫-২ গোলে জেতা আতালান্তারও ৭২ পয়েন্ট, গোল পার্থক্যে তারা আছে দুইয়ে। ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার। ৭০ পয়েন্ট নিয়ে চারে নাপোলি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন