1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন আগুয়েরো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন আগুয়েরো

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চেলসির বিপক্ষে পেনাল্টি মিস করে ম্যানচেস্টার সিটির সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন সার্জিও আগুয়েরো।

৩০ মে, ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ‘অল ইংলিশ’ ফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানসিটি। তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে চেনা প্রতিপক্ষকে আরেকটু চেনার সুযোগ পেয়েছিল সিটিজেনরা। সেই সঙ্গে ঘরের মাঠ ইতিহাদে ব্লুজদের হারাতে পারলে শিরোপাও নিশ্চিত হয়ে যেত পেপ গার্দিওলার শিষ্যদের।

এই ম্যাচকে সামনে রেখে শিরোপা পুনরুদ্ধারের আনন্দ উদ্‌যাপন করতে ইতিহাদের বাইরে জমায়েত হয়েছিল সিটির সমর্থকরা। আগুয়েরোর পাসে রহীম স্টার্লিংয়ের গোলে ৪৪তম মিনিটে এগিয়েও গিয়েছিল গার্দিওলার দল। এর পরের মিনিটে পেনাল্টি পায় সিটি। গ্যাব্রিয়েল জেসুসকে বিলি গিলমোর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

কিন্তু বড় সুযোগ হাতছাড়া করেন আগুয়েরো। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আগুয়েরোর সেই ভুলের মাশুলও গুনতে হয় সিটিকে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানের জয় তুলে নেয় চেলসি। চ্যাম্পিয়নস লিগের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষাও বাড়িয়ে দিল মাস টুখেলের দল।

সুযোগ হাতছাড়া করায় সিটির সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আগুয়েরো। চলতি মৌসুম শেষে ইতিহাদ ছাড়তে যাওয়া ৩২ বছর বয়সী ফরোয়ার্ড ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন, ‘পেনাল্টি মিসের জন্য আমি আমার সতীর্থ, স্টাফ এবং সমর্থকদের কাছে ক্ষমা চাই। এটা খুবই খারাপ সিদ্ধান্ত ছিল এবং আমি এর সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিচ্ছি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন