1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেইফার্টের পর এবার করোনায় আক্রান্ত সাকিবের আরেক কেকেআর সতীর্থ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সেইফার্টের পর এবার করোনায় আক্রান্ত সাকিবের আরেক কেকেআর সতীর্থ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত শেষ জন হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন প্রসিধ কৃষ্ণা। ইংল্যান্ড সফরের জন্য স্কোয়াড ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এলো তার। প্রসিধকে স্ট্যান্ড বাই খেলোয়াড় হিসেবে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এই পেসার ফ্র্যাঞ্চাইজির অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে আহমেদাবাদে থাকাকালীন করোনা নেগেটিভ ছিলেন। কেকেআরের মধ্যে প্রথম করোনা ধরা পড়ে বরুণ চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়ের। এই দুজনের পজিটিভ রিপোর্ট আসার পর কেকেআর পাঁচ দিনের কোয়ারেন্টাইনে ছিল। তবে জৈব-সুরক্ষা বলয় ভেঙে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে ফিরেই করোনা পজিটিভ হন প্রসিধ। বিসিসিআই ও কেকেআর নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ায়, দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাওয়া এখন শঙ্কার মুখে প্রসিধের। নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর ফিটনেস ছাড়পত্রের সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। তার জন্য তিন সপ্তাহ সময় পাচ্ছেন ২৫ বছর বয়সী পেসার। গত মার্চে ইংলিশদের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার।

কেকেআরের চতুর্থ খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হলেন প্রসিধ। শনিবার সকালে করোনা পজিটিভ রিপোর্ট আসে দলের আরেক তারকা টিম সেইফার্টের। আহমেদাবাদে কোয়ারেন্টাইনে আছেন এই ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বাংলাদেশের জন্য স্বস্তি হলো, সদ্য অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় দুই দিন আগে দেশে ফিরেছেন কেকেআরের অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন