1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাপ্পী-সাইমন নয়: দীঘির নায়ক আসিফ ইমরোজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বাপ্পী-সাইমন নয়: দীঘির নায়ক আসিফ ইমরোজ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৪৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাপ্পী চৌধুরীর পর সরলেন সাইমন সাদিকও। এবার দীঘির নায়ক হিসেবে নাম এলো আসিফ ইমরোজের।

দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছ তুমি নেই’ নায়ক নিয়েই আলোচনায় আছে কিছুদিন ধরে।

জানা গেছে, ১৫ নভেম্বর থেকে গাজীপুরে শুরু হবে ‘তুমি আছো, তুমি নেই’-এর শুটিং।

সংবাদমাধ্যমকে ইমরোজ বলেন, “শ্রদ্ধেয় নির্মাতা ঝন্টু ভাইয়ের সঙ্গে রবিবারে সবকিছু চূড়ান্ত হয়েছে। ১১ তারিখে ৫টি গানের মধ্যে ২টি গান রেকর্ডিং হবে। তিনটি গান রেকর্ডিং আগেই হয়েছে। দীঘি ও আমার ফটোশুটও হবে সে সময়। আর সব ঠিক থাকলে ১৫ তারিখ থেকে গাজীপুরে শুরু হবে শুটিং।”

প্রথমে ছবিটিতে চুক্তিবদ্ধ হন বাপ্পী। কিন্তু লুক জটিলতার কারণে সরে দাঁড়িয়েছেন বলে জানান ‘ভালোবাসার রঙ’ নায়ক। এরপর সাইমনের কথা শোনা গেলেও শেষ মুহূর্তে ‘পোড়ামন’ নায়ক না করেছেন বলে জানান ঝন্টু।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন