1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডিসেম্বরে বগুড়ায় চালু হচ্ছে সিনেপ্লেক্স - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ডিসেম্বরে বগুড়ায় চালু হচ্ছে সিনেপ্লেক্স

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১১৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশের সিঙ্গেল স্ক্রিনের সিনেমাহল গুলোর অবস্থা খুবই নাজুক। আধুনিক সুযোগ-সুবিধার অভাবে এই হলগুলোতে দর্শক তেমন যায় না বললেই চলে। সে কারণে একের পর এক সিনেমা হল বন্ধও হয়ে যাচ্ছে।

এদিকে একদিকে যখন সিনেমা হল বন্ধের ঘোষণা আসছে তখন দেশের নানা জায়গায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সিনেপ্লক্স নির্মাণের খবরও পাওয়া যাচ্ছে। ঢাকা চট্টগ্রামের পর এবার বগুড়াতেও চালু হচ্ছে সিনেপ্লক্স।

জানা যায়, বগুড়ার চেলোপাড়ায় চালু হচ্ছে ‘মধুবন সিনেপ্লেক্স’। কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরের ডিসেম্বরে সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হবে।

সিনেপ্লেক্সের কর্ণধার আরএম ইউনুস রুবেল জানান, ‘আমাদের পরিকল্পনা ছিল গত ঈদুল ফিতরে সিনেপ্লেক্সের উদ্বোধন করার, কিন্তু করোনার কারণে সেটা পারিনি। সে কারণে মধুবনের উদ্বোধন পিছিয়ে ডিসেম্বরে করব।’

তিনি আরও বলেন, ‘বাংলা সিনেমা দিয়েই আমরা সিনেপ্লেক্সটির উদ্বোধন করব। শুধু তাই নয়, হলিউড ছবি চালালেও আমরা বাংলা ছবিকেই প্রাধান্য দেব।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন