1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশসহ এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই স্থগিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশসহ এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই স্থগিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ১৩২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাই ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা- ফিফা।

এএফসি এর আগে জানিয়েছিল, বাছাই পর্বের বাকি ম্যাচগুলো অক্টোবর ও নভেম্বরে ম্যাচগুলো সম্পন্ন করা হবে। এখন ম্যাচগুলো ২০২১ সালের কোনো এক সময় অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, বাছাই পর্বের পরবর্তী ম্যাচে ৮ অক্টোবর নিজেদের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। এরপর নভেম্বরে কাতার, ভারত ও ওমানের ম্যাচ ছিল জামাল ভুঁইয়াদের।

এএফসি’র এক বিবৃতিতে জানানো হয়, অধিকাংশ দেশে কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় অক্টোবর ও নভেম্বর সূচির কাতার বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়া কাপ চীন ২০২৩ এর বাছাই ম্যাচগুলো ২০২১ সালের সূচিতে নিয়ে যাওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে ম্যাচগুলোর নতুন দিন-তারিখ ঠিক করা হবে এবং যথা সময়ে তা জানিয়ে দেওয়া হবে। মূলত ম্যাচগুলো হওয়ার কথা ছিল জুনে। কিন্তু করোনা মহামারির কারণে তা অক্টোবর-নভেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছিল।

বিশ্বকাপ ও এএফসি বাছাইয়ে ‘ই’ গ্রুপের হয়ে খেলছে বাংলাদেশ। গ্রুপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে সবার নিচে তাদের অবস্থান। সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে ভারত।

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতার। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে ওমান। তৃতীয়স্থানে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৪।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন