1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শাকিবের নায়িকা প্রসঙ্গে ‘বরবাদ’ পরিচালক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

শাকিবের নায়িকা প্রসঙ্গে ‘বরবাদ’ পরিচালক

বিনোদন ডেস্ক।।
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফের এক হয়েছেন শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ জুটি এক হতেই নড়েচড়ে বসেছেন শাকিবিয়ানরা। এবার গুঞ্জন রটেছে শাকিব-হৃদয়ের  নতুন সিনেমায়ও নায়িকা হিসেবে দেখা যাবে পশ্চিমবঙ্গের ইধিকা পালকে।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে পরিচালক মেহেদী হাসান হৃদয় ঢাকা মেইলকে বলেন, ‘সত্যি বলতে নায়িকার ব্যাপারে এখনও পর্যন্ত কারও সঙ্গে কথা হয়নি। নির্দিষ্ট করে না বললেঅ চার-পাঁচ দিনের মধ্যে জানাতে পারব কে কে কে হতে পারে ছবিটির নায়িকা। কয়েকজনকে নিয়ে ভাবছি। ইধিকাও মাথায় আছেন।’

hriday_20260721_171810877

এদিকে এখনও ছবির নাম প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। তবে গুঞ্জন ছড়িয়েছিল ছবির নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’। এ নিয়ে সে সময় হৃদয় বলেছিলেন, ‘বিষয়টি কীভাবে ছড়ালো বুঝতে পারছি না। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিনেমাটির কোনো নাম চূড়ান্ত হয়নি।’

নায়িকা প্রসঙ্গে সে সময় বলেছিলেন, ‘এখনও নায়িকা নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি আমরা। বাংলাদেশ নাকি কলকাতা থেকে নেব সেটি নিয়েও ভাবিনি। বর্তমানে স্ক্রিপ্টের কাজ চলছে। সেটি নিয়েই যত ব্যস্থতা। আগামী অক্টোবরে শুটিং শুরু হবে। তার আগে সব আনুষ্ঠানিকভাবে জানাব।’

574297710_847262011153585_6705099603257372462_n

আগামী রোজার ঈদে মুক্তির কথা রয়েছে ছবিটির। গেল বছর রোজার ঈদে মুক্তি পায় ‘বরবাদ’। প্রথম সিনেমা ‘বরবাদ’ দিয়ে দেশ নেড়েচেড়ে দেন মেহেদী হাসান হৃদয়। ইন্ডাস্ট্রি হিট হয় ছবিটি। শাকিব খানকে ভিন্নভাবে উপস্থাপন করে পরিচালক মন ভরান দর্শকের। এতে কিং খানের বিপরীতে ছিলেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন