1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এনআইডিতে বয়স সংশোধনের ক্ষমতা পাচ্ছেন কর্মকর্তারা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

এনআইডিতে বয়স সংশোধনের ক্ষমতা পাচ্ছেন কর্মকর্তারা

ডেস্ক রিপোর্ট-
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স সংশোধনের ক্ষমতা আবারও মাঠপর্যায়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এনআইডি সংশোধন নিয়ে কিছু প্রস্তাবনা ছিল। এর মধ্যে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনলাইনে করার ব্যবস্থা রাখা হচ্ছে। এ ক্ষেত্রে আবেদনকারীকে নির্ধারিত সংশোধন ফি দিতে হবে। এ জন্য নতুন একটি প্রাতিষ্ঠানিক ফি নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, আইনে ১৫ বছর পর এনআইডি নবায়নের বিধান রয়েছে। এ জন্য নির্ধারিত একটি ফরম থাকবে। সেই ফরমে আবেদনকারী বা এনআইডিধারীকে পরিবারের তথ্য দিতে হবে, যাতে তথ্যের মিল যাচাই করা যায়। এ ক্ষেত্রেও একটি ন্যূনতম ফি থাকবে।

মাঠপর্যায়ে আবারও বয়স সংশোধনের ক্ষমতা দেওয়ার বিষয়ে তিনি বলেন, বর্তমানে এনআইডিতে জন্মতারিখ সংশোধনের কাজ কেন্দ্রীয়ভাবে করা হয়। এখন যাঁদের পাবলিক পরীক্ষার সনদে (জেএসসি, এসএসসি ও এইচএসসি) জন্মতারিখ রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে সংশোধনের কাজ মাঠপর্যায় থেকেই করা যাবে।

প্রবাসীদের ভোটার নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, বর্তমানে প্রবাসীদের ভোটার নিবন্ধন দুই ধাপে হয়। ফরম জমা ও বায়োমেট্রিক দেওয়ার পর আবেদনটি তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত শেষ হলে তা আপলোড করা হয়। নতুন ব্যবস্থায় বায়োমেট্রিক নেওয়ার পরই তথ্য আপলোড করা হবে। পরে তদন্তে তথ্যের যথার্থতা পাওয়া গেলে এখান থেকেই অনুমোদন দেওয়া হবে।

এর ফলে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন