1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একাধিক স্থানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে।

​বৃহস্পতিবার বিকেলে (১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) উপজেলার নবীনগর সদর, শ্যামগ্রাম, ভোলাচং, বিটঘরসহ একাধিক স্থানে এ রথটি পালিত হয়েছে।

এ সময় পুণ্যার্থীদের ঢল আর ঢাক-ঢোল, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

ইসকন মন্দির অধ্যক্ষ শ্রী দিলিপ দাস জানান, সুন্দর ও আড়ম্বরপূর্ণ পরিবেশে রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা রথ যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রভুর দর্শন লাভ করেছেন।

প্রদিপ বিশ্বাস জানান, এবারের রথ যাত্রায় ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নবীনগর সদর ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে এ রথ যাত্রাটি অনুষ্ঠিত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন