1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কক্সবাজার জেলা সংবাদদাতা:

কক্সবাজার সদর মডেল থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে একটি স্লিপার কোচের হেল্পারকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত বিলাসবহুল বাসটি জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে এ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে তল্লাশি চালিয়ে স্লিপিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাসের হেল্পার মো. শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।
অভিযানের সময় বাসের চালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন