1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
“মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

“মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুনভাবে প্রকাশ পেয়েছে বহুল জনপ্রিয় গান “মন ভোলে না”। গানটির কাভার পরিবেশন করেছেন উদীয়মান কণ্ঠশিল্পী শিমুল হাসান।

“শিমুল হাসান টিম” এর ব্যানারে নির্মিত এ গানটি প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। আবেগঘন কণ্ঠ ও মেলোডিয়াস উপস্থাপনার মাধ্যমে শিমুল হাসান গানটিকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন, যা শ্রোতাদের হৃদয়ে বিশেষভাবে দাগ কেটেছে।

গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং সুর করেছেন জিৎ গাঙ্গুলি। সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন আহমেদ সাজীব। ভিডিও নির্মাণে ছিলেন আরকে রুবেল (ডিওপি), লাইটিং করেছেন রানা এবং সম্পাদনায় ছিলেন প্রিত্থক ও নোমান। কালার গ্রেডিং করেছেন টিডি দীপক।

সংশ্লিষ্টরা জানান, এই কাভার গানটি মূল শিল্পীর প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে গানটির আবেদন আরও বিস্তৃত করবে।

ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে।

LN24BD —

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন