1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের জোড়া গোল, রোমেলু লুকাকুর শেষ মুহূর্তের গোল এবং স্বাগতিকদের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে ইউরোপের দলটি। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে স্পেনের সঙ্গে লড়াই নিশ্চিত করেছে বেলজিয়াম।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের নবম মিনিটে বক্সের ভেতর সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলারে।

গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে যুক্তরাষ্ট্র। ৩১ মিনিটে মালিক টিলম্যানের নেওয়া দারুণ এক ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়িয়ে গেলে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র দুই মিনিট পরই কর্নার থেকে আসা বলে হেডে নিজের দ্বিতীয় এবং দলেরও দ্বিতীয় গোল করেন ডি কেটেলারে। এর ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজতে থাকে বেলজিয়াম, আর ম্যাচে ফেরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। কিন্তু ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য এক ভুলে চোখে ঝাপসা দেখা শুরু করে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র।

বল ক্লিয়ার করতে পেনাল্টি বক্স ছেড়ে অনেক দূর পর্যন্ত বেরিয়ে আসেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজ। কিন্তু তিনি বলে ঠিকমতো স্পর্শ করতে ব্যর্থ হন। সেই সুযোগে বলের নিয়ন্ত্রণ নেন ম্যাক্সিম ডি কুইপার। পরে তার কাছ থেকে বল পেয়ে হান্স ফানাকানের শটটি যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিম সহজেই ঠেকিয়ে দিতে পারতেন। কিন্তু তিনিও বল মিস করলে সেটি গড়িয়ে জালে জড়িয়ে যায়। একের পর এক ভুলে বেলজিয়াম ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।

এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩) শেষ আঘাত হানেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। তার গোলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বেলজিয়াম।

২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বেলজিয়ামের কার্যকর আক্রমণ আর নিজেদের রক্ষণভাগের ভুলে সেই স্বপ্ন ভেঙে যায়। অন্যদিকে দাপুটে এই জয়ে শেষ আটে জায়গা করে নিয়ে স্পেনের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নেবে বেলজিয়াম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন