1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পয়েন্ট ভাগাভাগি, ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ড ম্যাচ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

পয়েন্ট ভাগাভাগি, ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইরান ও নিউজিল্যান্ড। দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে দারুণভাবে ফিরে এসে একটি মূল্যবান পয়েন্ট অর্জন করেছে ইরান।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল আক্রমণাত্মক ও গতিময়। মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। গোলরক্ষক ম্যাক্স ক্রোকোমের পাস প্রথমে বুক দিয়ে নিয়ন্ত্রণ করেন ক্রিস উড। এরপর তার পাসে বল পান এলি জাস্ট, যিনি দারুণ ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন।

গোল হজমের পর আক্রমণে যায় ইরান। ২৩ মিনিটে মেহদি তারেমির শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে এলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয়। তবে ৩২ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় ইরান। বক্সের ভেতরের জটলার সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রামিন রেজাইয়ান।

এই গোলের আগে ডান প্রান্ত থেকে রেজাইয়ান পাস দেন সামান ঘোদ্দোসকে। ঘোদ্দোস এক টাচে দারুণ সুইপিং পাসে বল বক্সে পাঠান। শাহরিয়ার মোগানলু বল নিয়ন্ত্রণে নিতে গেলে ডিফেন্ডাররা বাধা দেন। ফিরতি বল পেয়ে দ্রুত শটে গোল করেন রেজাইয়ান।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৫৫ মিনিটে ক্রিস উডের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন এলি জাস্ট।

তবে হার মানেনি ইরান। ৬৪ মিনিটে রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে গোল করে সমতা ফেরান মোহাম্মদ মোহেবি। এই গোলে ম্যাচে ফের পুরোপুরি সমতায় চলে আসে ইরান।

শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।

এই ড্রয়ের ফলে ‘জি’ গ্রুপে একটি করে পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইরান ও নিউজিল্যান্ড।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন