1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রির্পোট-
  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, যতটুকু শাস্তিযোগ্য অপরাধ হয়, তাদেরকে ততটুকু শাস্তির আওতায় আনা হবে। বিষয়টা আমরা সিরিয়াসলি নিয়েছি।

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা মর্মাহত এবং আমাদের সরকারও মর্মাহত। মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত মর্মাহত। ওই সময়টাতে আমি এলাকাতে ছিলাম, আর আমাদের কর্তৃপক্ষ যারা ঢাকাতে ছিলেন সবাই স্পটে গিয়েছে। অবস্থানগত পরিদর্শন করেছেন।’

তিনি বলেন, তদন্ত কমিটি বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছে। হাসপাতালের অবস্থানগত দিক, ওয়ার্ডের ভিতরে ব্যবহার করা জিনিসপত্র এবং কী কী পরিস্থিতি শিশুদের হয়েছিল, ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং চিন্তাধারায় যা যা আছে, সবদিক আমলে নেয়া হয়েছে। আজকে আমরা প্রতিবেদনটা দিতে পারছি না।

তিনি আরও বলেন, মায়েদের বক্তব্য নেয়াটা খুবই প্রয়োজন। সন্তানহারা মায়েরা খুবই মর্মাহত। তারা বিভিন্ন স্থানে রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদেরকে আনতে সময় লাগবে, সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। তাদের বক্তব্য লাগবে, তাই তদন্তটা অসম্পূর্ণ বিধায় তিন দিন সময় চেয়েছে।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আজকে প্রতিবেদন দিতে পারছি না। তদন্ত কমিটিতে আরো তিন দিন সময় দিয়েছি। ৩ জুন আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদনটা পাবো। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে রাত দুইটা থেকে চারটা পর্যন্ত এসি বন্ধ ছিল। কোনো ধরনের ভেন্টিলেশন সিস্টেম ছিল না। মায়েদের বক্তব্য নেওয়ার জন্য অপেক্ষা করছি, তাদের বক্তব্যটা পেলেই হবে। আর বাকি সবকিছু করা হয়েছে।’

এর আগে, বুধবার (২৭ মে) সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়। পরে এ ঘটনার তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন