1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী কালকিনিতে সহকারী শিক্ষকের হাত পা ভেংগে দিয়েছে প্রধান শিক্ষকের ভাই! মানববন্ধনে সুষ্ঠু বিচার দাবি “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন

সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক-
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পাকিস্তানের ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতার বিরুদ্ধে হয়রানি ও ব্ল্যাকমেলের গুরুতর অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) সাকিব চাধারের বিরুদ্ধে অভিযোগ এনে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন তিনি।

সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুসারে, গত ২২ মে লাহোরের চুং থানায় এফআইআরটি দায়ের করা হয়। অভিনেত্রীর অভিযোগ, সাকিব তাঁকে এবং তাঁর হবু স্বামীকে ফোনে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

image

মোমিনা জানান, এই আইনপ্রণেতা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সাকিব আগে থেকে বিবাহিত এবং তাঁর দুজন স্ত্রী রয়েছে। এই বিয়ের খবর জানতে পেরে মোমিনা তাঁর প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এরপর থেকে ওই রাজনীতিক তাঁর ওপর ক্ষুব্ধ হন এবং বিভিন্ন সময়ে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার শুরু করেন। শুধু মোমিনাই নন, তাঁর বোনের ফোনেও হুমকিমূলক ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ।

এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, মোমিনা ও সাকিবের মামলায় তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি সহ্য করা হবে না। যেকোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রশাসন কঠোর ও আপোসহীন ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন