1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে ঢাকার মিরপুরে শিশু রামিসাসহ সারাদেশে শিশু নির্যাতন, হত্যা ও ধর্ষনের প্রতিবাদে, ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মে ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে নবীনগর উপজেলাস্থ জেলা পরিষদ ডাকবাংলোর সামনে স্থানিয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাংবাদিক হাজী মো. কাউছার আহমেদের সভাপতিত্বে ও নিরাপদ নবীনগর চাই সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীলের সঞ্চালনায় এতে জোরালো বক্তব্য প্রদান করেন আসন্ন নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, কন্টেন্ট ক্রিয়েটর ইঞ্জিনিয়ার খোকন, নবীনগর সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মিহাদ বাবু, সাংবাদিক রানা সোহেল, সাংবাদিক শংকর সূত্রধর, সাংবাদিক জুনায়েদ আহমেদ, রায়হান আহমেদ, মামুন মিয়া, মাহমুদা বীথি, নিপা আক্তার, সালমান, আসাদুজ্জামান তোষারসহ প্রমূখ।

এ সময় বক্তারা কোমলমতি শিশুদের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনায় ১ মিনিটি নিরবতা পালন শেষে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এ হীন চরিত্রের ঘটনায় হতাশা প্রকাশ করেন। বক্তারা দোষীদের অবিলম্বে কঠোর তম শাস্তির দাবি করে একের পর এক জোরালো বক্তব্য দেন। এছাড়া দেশের সকলকে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এড়াতে সচেতনতার পাশাপাশি সর্তক থাকার ও নৈতিক শিক্ষার উপর বক্তব্য দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন