1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হতে চেয়েছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ, কতটুকু চেনেন এই নায়িকাকে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

হতে চেয়েছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ, কতটুকু চেনেন এই নায়িকাকে

লাইভনিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন নিয়ে নিজের জন্মভূমি ছেড়ে পাড়ি জমিয়েছিলেন সুদূর জর্জিয়ায়। কিন্তু নিয়তি তাকে টেনে নিয়ে এল রুপোলি পর্দার আলো-ঝলমলে দুনিয়ায়। অভিনয়ে ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষা। তবুও নিজের দক্ষতা দিয়ে খুব অল্প সময়ে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। বলছি দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর কথা। অভিনয়ের পাশাপাশি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি নিয়েছেন তিনি।

image

১৯৯২ সালের ৯ মে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে জন্ম নেওয়া সাই পল্লবীর শৈশব কেটেছে নীলগিরির পাহাড়ঘেরা কোটাগিরিতে। ছোটবেলা থেকে নাচের প্রতি টান ছিল, যদিও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার সুযোগ পাননি। স্কুলের গণ্ডি পেরিয়ে টেলিভিশনের নাচের রিয়েলিটি শোতে নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন, কিন্তু সেখানও মেলেনি কাঙ্ক্ষিত জনপ্রিয়তা। এরপর নিজের লক্ষ্য স্থির করে জর্জিয়ার তিবলিসি স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্র পড়তে যান তিনি। স্বপ্ন ছিল সাদা অ্যাপ্রন গায়ে একজন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার। তবে পড়াশোনার ফাঁকে এক চলচ্চিত্র পরিচালকের নজরে পড়ে পাল্টে যায় তাঁর জীবনের গতিপথ।

২০১৫ সালে কোনো বড় ধরণের প্রচার ছাড়াই মুক্তি পায় সাই পল্লবী অভিনীত প্রথম সিনেমা ‘প্রেমাম’।  ছবিতে ‘মালারে’ চরিত্র দর্শকদের মনে দাগ কাটে। ছবির শুটিং শেষ করে ২০১৬ সালে আবারও পড়ার টেবিলে ফিরে যান তিনি। সফলভাবে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন সাই পল্লবী। তবে শেষ পর্যন্ত চিকিৎসা পেশায় ফের হয়নি অভিনেত্রী। বর্তমানে বলিউড এবং দক্ষিণী সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি।

image

‘প্রেমাম’-এর আকাশচুম্বী সাফল্যের পর সাই পল্লবীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৬ সালে ‘কালী’ এবং ২০১৭ সালে তেলুগু ছবি ‘ফিদা’ তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। পরবর্তী বছরগুলোতে ‘অথিরণ’, ‘পাভা কাধাইগল’, ‘লাভ স্টোরি’ এবং ‘শ্যাম সিংহ রায়’-এর মতো ছবিতে অভিনয় করে শোবিজ অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে সাই পল্লবী প্রমাণ করেছেন মেকআপ ছাড়া কেবল মেধা দিয়ে দর্শকদের মন জয় করা সম্ভাব। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে পা রাখছেন বলিউডে। বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন