1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যশোরে পৌঁছে সড়কপথে উলশী যাচ্ছেন প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

যশোরে পৌঁছে সড়কপথে উলশী যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে এসে পৌঁছেছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দর এসে পৌঁছান। সেখান থেকে তিনি সড়ক পথে সরাসরি শার্শা উপজেলার উলশী গ্রামের উদ্দেশ্য রওনা দেন।

jeপ্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেনের তথ্যানুযায়ী, আজ বেলা ১১টা ৪৫ মিনিটে শার্শার উলশী খাল খনন কর্মসূচির অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন। পরে দুপুর ১টা ৩৫ মিনিটে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

যশোরবাসী নানা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিও চান আজকের জনসভায়। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ২ ফেব্রুয়ারি যশোরে এসেছিলেন। আজ যশোরে তার দ্বিতীয় সফর।

tarekগত ২ ফেব্রুয়ারি তিনি ঘোষণা দিয়ে গিয়েছিলেন, তার বাবার স্মৃতিবিজড়িত উলাশী খাল তিনি যশোরের মানুষকে সঙ্গে নিয়ে পুনঃখনন করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তার এই সফর। এছাড়া যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়নের। তারই রূপ দিতে তিনি যশোরে আসছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন