1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অভ্যূত্থানের পরও আলোচনায় নেই কৃষকরা- হাসনাত কাইয়ূম। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

অভ্যূত্থানের পরও আলোচনায় নেই কৃষকরা- হাসনাত কাইয়ূম।

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেছেন, এই দেশ কৃষকদের দেশ, কৃষিপ্রধান দেশ। এই যে অভ্যুত্থানে এখন পর্যন্ত যারা নিহত হয়েছে।  তারা সকলেই কৃষকের সন্তান। কিন্তু তারা যে কৃষকদের সন্তান, তাদের লাশ যে কৃষকদের বাড়িতে এসেছে, কিন্তু এই কৃষকরা অভ্যুত্থানের পর কোনোভাবেই আলোচিত না। বাংলাদেশের বর্গ হিসেবে কৃষককে একদম রাজনৈতিক বর্গ হিসেবে অদৃশ্য করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) কুড়িগ্রামের চিলমারীর সফিউল আলম রাজা স্টেডিয়াম মাঠে হাট ও ঘাটে ইজারা প্রথা বাতিল, নদী ভাঙনরোধ, কৃষকের সাথে আলোচনার ভিত্তিতে কৃষি পণ্যের দাম নির্ধারণসহ ১২ দফা দাবিতে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন,  আমরা মনে করি বাংলাদেশের পরিবর্তনের জন্য যেই দিকে এগিয়ে নেয়া দরকার সেটি হচ্ছে কৃষি ও  কৃষকদের। তাদের কীভাবে পরিবর্তন হবে?  তাদের সমস্যা গুলো কি সেগুলো সমাধান করা। এসব নিয়ে আমরা সরকারের বিভিন্ন স্থরে কথা বলেছি। ঢাকায় সভা সমাবেশ করার চেষ্টা করেছি। তাতে সরকারের সাথে সংশ্লিষ্ট কিছু কিছু উপদেষ্টা আগ্রহী হলেও পুরো সরকারের মনোযোগটা আমরা এইদিকে আকৃষ্ট করতে পারি নাই।

তিনি আরও বলেন, এই দিক থেকে আমরা মনে করেছি দারিদ্রতম, দারিদ্রপীড়িত এই কুড়িগ্রামের কৃষকরা যেভাবে শোষিত, তারা যেভাবে সব সময় ফ্রেমের বাইরে থেকে যাচ্ছে। প্রথমত তাদের রাজনৈতিক দৃষ্টির মধ্যে আনতে হবে। এছাড়াও বিভিন্ন অঞ্চলের কৃষকরা ভুক্ততেছে আজকে। এইযে কৃষকরা হাজার হাজার কোটি টাকা লোকশান দিচ্ছে । কৃষকরা কপি বিক্রি করছেন ২ টা করে আর বাজারে ভোক্তারা কিনছে ৩০ টাকা করে। এতে করে ভোক্তারা একদিকে ঠকছেন আবার অন্যদিকে উৎপাদকেরাও ঠকছেন। এই মধ্যবর্তী সিন্ডিকেট থেকে কৃষকদের মুক্ত করা দরকার, পুরো দেশকে মুক্ত করা দরকার। সেই দাবী থেকে আজকের এই উত্তরবঙ্গের কৃষক সমাবেশ করতে বাধ্য হচ্ছি।

এসময় উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ কমিটির আহবায়ক নাহিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড (এনসিটিবি)র সদস্য রাখাল রাহা, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, নগর পরিকল্পনাবিদ খন্দকার মিয়াজ রহমান প্রমুখ।

সমাবেশকে ঘিরে বিভিন্ন স্থান থেকে শতাধিক কৃষকরা এই মহাসমাবেশ যোগদিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন