1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না পাকিস্তান’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না পাকিস্তান’

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বরাবরই বিস্ফোরক মন্তব্য করার জন্য জনপ্রিয় ভারতের দুই বার বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। এমনকী বহুবার এই সোজাসাপটা মন্তব্যের জন্য তাঁকে বহু ক্রিকেটারের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। এবার সেই গৌতমই ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন। ভারতীয় এই সাবেক তারকার মতে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না পাকিস্তান।

‘থাম্বসাপ ফ্যান পালস’ একটি সাক্ষাৎকারে গম্ভীর জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনও দলের ফিল্ডিং। সেখানেই সবার থেকে পিছিয়ে বাবর আজমেরা। তিনি বলেন, ‘পাকিস্তানের ফিল্ডিং দেখে আমি হতাশ। ৫০ ওভারের বিশ্বকাপেই দেখা গিয়েছে ওদের ফিল্ডিং কতটা খারাপ। এখন বিশ্বের সব থেকে খারাপ ফিল্ডিং দল পাকিস্তান। এই ফিল্ডিং নিয়ে ওরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না। কারণ, টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা খারাপ হলে ম্যাচ জেতা যাবে না।’

আইসিসি প্রতিযোগিতায় ভারতের থেকে যে পাকিস্তান পিছিয়ে পড়েছে সে কথাও স্পষ্ট জানিয়েছেন গম্ভীর। দুইটি বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার গম্ভীর বলেন, ‘ভারত কত বার ফাইনালে উঠেছে সেটা সবাই জানে। আমার মনে হয় না পাকিস্তান এবার ফাইনালেই উঠতে পারবে না। গত পাঁচ-ছয় বছরে ভারতের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ভারত এখন ট্রফি জেতা থেকে এক কদম বা দুই কদম দূরে শেষ করে। পাকিস্তান তো সেখানে পৌঁছতেই পারে না।’

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবিন লিগ থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। ফলে বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েও সেমিফাইনালের আগেই ছিটকে যায় দলটি। এদিকে গম্ভীর আশা করছেন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতের ট্রফি খরা কাটবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন