1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাপানকে উড়িয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

জাপানকে উড়িয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
জাপানের দেওয়া ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১.২ ওভারেই ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় মাহফুজুর রহমান রাব্বির দল।

যুবাদের এশিয়া কাপে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর আজ জাপানের মুখোমুখি হয় টাইগাররা। দুবাইয়ে জাপান যুবাদের দাঁড়াতেই দেয় নি বাংলাদেশ। জাপানের দেওয়া ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১.২ ওভারেই ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় মাহফুজুর রহমান রাব্বির দল।

বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে প্রথমেই টস ভাগ্য টাইগারদের পক্ষে যায়। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন রাব্বি। অধিনায়কের সিদ্ধান্ত শুরুতেই সঠিক প্রমাণ করেন বোলাররা।

টাইগার বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি জাপানের ব্যাটাররা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরা দলটি পুরো ৫০ ওভার ব্যাটিং করার লক্ষ্যে ইনিংস এগিয়ে নিয়েছে। জাপানের রানের চাকা ধরে রাখতে পারলেও দ্রুত উইকেট তুলে নিতে পারেনি টাইগার বোলাররা।

দলীয় ১৭ রানে জাপানের প্রথম উইকেটের পতন ঘটে দশম ওভারে। সেখান থেকে জাপানের যুবারা ধৈর্য্যের পরিচয় দিয়ে ৪৮ তম ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। গুটিয়ে যাওয়ার আগে তাদের সংগ্রহ মাত্র ৯৯ রান। টাইগারদের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন আরিফুল ইসলাম ও মাহফুজুর রাব্বি।

১০০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আশিকুর রহমান শিবলি ও জিশান আলমের ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২তম ওভারে হাতে ৯ উইকেট রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে বি গ্রুপে সবার শীর্ষে বাংলাদেশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন