1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশে খেলতে আসা চ্যালেঞ্জিং: সাউদি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশে খেলতে আসা চ্যালেঞ্জিং: সাউদি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে শেষ টেস্ট। সেই ম্যাচের প্রস্তুতি নিতে মিরপুরের ইনডোর মাঠে অনুশীলনও করেছেন নাজমুল হোসেন শান্তরা। টাইগারদের বিপক্ষে মিরপুর টেস্টে মাঠে নামার আগে আজ (৫ ডিসেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন কিউই অধিনায়ক টিম সাউদি। 

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাউদির কণ্ঠে মিরপুরের কন্ডিশন। এই ডানাহতি পেসার জানান, ‘এই কন্ডিশনে স্পিন বড় ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশিত। প্রথম টেস্টে তাই হয়েছে। এখানেও তাই হওয়ার কথা। তবে এটা ঠিক, কাইল (জেমিসন) সিলেটে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। এই কন্ডিশনে তাকেও বেশ ভয়ংকর মনে হয়েছে। তবে এখানে সব সময়ই লড়াইটা হবে স্পিনের। এটাই প্রত্যাশিত। দ্বিতীয় টেস্টেও তাই হবে হয়তো।’ নিউজিল্যান্ড অধিনায়ক আরো বলেন, ‘যেমন ভেবেছিলাম, উইকেট তেমনই ছিল। ভালো উইকেট ছিল।’ মিরপুরেও একই ধরনের উইকেটের প্রত্যাশা কিউইদের, ‘ভিন্ন উইকেট অবশ্যই। তবে আমরা স্পিন সহায়ক উইকেটই হবে ধরে নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্রথম ম্যাচের পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক। কিন্তু এখানে ভালো ক্রিকেট খেলার সুযোগ আছে। ভিন্ন ধরনের উইকেটে খেলা হবে। এর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং সেরা সুযোগ কাজে লাগাতে হবে আমাদের। আমরা এর জন্য উদগ্রীব। এখানে খেলতে আসা সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা সামনের পাঁচদিনের দিকে তাকাতে চাই।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন