1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অন্যায্যভাবে মেসির হাতে উঠেছিল ২০১০ ব্যালন ডি’অর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

অন্যায্যভাবে মেসির হাতে উঠেছিল ২০১০ ব্যালন ডি’অর

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

২০২৩ সালে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি। ২০০৯ সালে প্রথমবারের মতো বর্ষসেরার খেতাব জেতা আর্জেন্টাইন সুপারস্টার ২০১০ সালে জেতেন দ্বিতীয় ব্যালন ডি’অর। তবে সেবার নাকি বর্ষসেরা হওয়ার যোগ্য ছিলেন না মেসি। নেদারল্যান্ডসের সাবেক প্লেমেকার ওয়েসলি স্নাইডারের দাবি, ২০১০ ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার ছিলেন তিনি নিজে। মিশরীয় চ্যানেল আলহায়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন স্নেইডার। তাদের বরাত দিয়ে দিয়ারিও এএস প্রকাশ করছে স্নেইডারের সেই সাক্ষাৎকার, সেখেনেই এমনটা জানান ডাচ এই তারকা ফুটবলার।

ইন্টার মিলানের হয়ে ২০০৯-১০ মৌসুমে ট্রেবল শিরোপা জিতেছিলেন নেদারল্যান্ডসের মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার। সেবার হোসে মরিনহোর দলকে স্কুদেত্তো, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ইতালিয়া জেতাতে দারুণ ভূমিকা রেখেছিলেন স্নেইডার। এরপর বিশ্বকাপেও নেদারল্যান্ডসকে ফাইনালে তোলার পথে পাঁচ গোল করে দারুণ অবদান রাখেন। তবে তারপরও সেবার ব্যালন ডি’অরে ভাগ্য সহায় হয়নি তার। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতে নেন লিওনেল মেসি।

সেবার মেসির ব্যালন ডি’অর জেতা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। তবে তা নিয়ে এতদিন চুপচাপই ছিলেন স্নেইডার। তবে এবার মুখ খুলেছেন। ২০১০ সালে তাকে পেছনে ফলে মেসির ব্যালন ডি’অর জেতাটাকে অন্যায্য বলেই মনে করছেন স্নেইডার। মিশরীয় চ্যানেল আলহায়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন স্নেইডার। তাদের বরাত দিয়ে দিয়ারিও এএস প্রকাশ করছে স্নেইডারের সেই সাক্ষাৎকার। তাতে এই ডাচম্যান বলেন, ‘এটা কিছুটা হলেও অন্যায্য ছিল, ২০১০ সালে আমি ব্যালন ডি’অর জিতিনি এবং মেসি এটা জিতেছে।’

ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা যোগ করেন, ‘আমি এমন মানুষ না যে, এটি নিয়ে কান্নাকাটি করব। ব্যালন ডি’অর একটি ব্যক্তিগত পুরস্কার এবং আমি দলবদ্ধ ট্রফি জেতাটাকেই এগিয়ে রাখি। যদি আমাকে চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অরের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তবে আমি চ্যাম্পিয়ন্স লিগকেই নেব, যেটি আমি জিতেছি। আমি এই শিরোপাটি নিয়ে দারুণ খুশি। ২০১০ সালের ফাইনালে স্পেনের বিপক্ষে আমাদের জয় প্রাপ্য ছিল, কিন্তু তারা অবিশ্বাস্য ছিল এবং আমাদের হারিয়েছে। ফাইনাল পর্যন্ত পৌঁছানো অসাধারণ অর্জন যে স্বপ্নটা আমি দেখেছি এবং সেই হারে আজও আমার হৃদয় বিধ্বস্ত।’

২০১০ সালে ক্লাবের হয়ে ট্রেবল ও নেদারল্যান্ডসের হয়ে ফাইনাল খেলার পরও ব্যালন ডি’অরের মঞ্চে সেরা তিনে জায়গা পাননি স্নেইডার। বার্সেলোনার হয়ে লিগ জেতা মেসি ২২ শতাংশ ভোট নিয়ে ব্যালন ডি’অর জেতেন। বার্সেলোনায় তার দুই সতীর্থ এবং স্পেনকে বিশ্বকাপ জেতানো আন্দ্রেস ইনিয়েস্তা ১৭ শতাংশ এবং জাভি ১৬ শতাংশ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় হন। ১৪ শতাংশ ভোট পেয়ে চতুর্থ হন স্নেইডার। ২০১৯ সালে ফুটবল থেকে বিদায় নেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন