1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ১৪০টি মেডিকেল টিম গঠন: স্বাস্থ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ১৪০টি মেডিকেল টিম গঠন: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

বন্যার কারণে প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্বাস্থ্যসেবা দিতে সারা দেশে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ ছাড়া ঢাকায় একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সিলেটেও জেলা ও উপজেলায় পৃথক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, চিকিৎসক, নার্সসহ ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন।

শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বন্যার্ত মানুষের জন্য সরকার সব কাজ করছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন।’

তিনি বলেন, সিলেটে বন্যা হয়েছে, অনেক জেলা প্লাবিত হয়ে গেছে। প্রতিটি হাসপাতালে বন্যার পানি ঢুকেছে এবং রাস্তাঘাট ডুবে গেছে। বন্যার পানিতে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসাসেবা দেওয়া কষ্টকর হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘সিলেট মেডিকেল কলেজেও বন্যার পানি ঢুকে গেছে, সেখানে বিদ্যুৎ নেই। জেনারেটরের মাধ্যমে আমরা হাসপাতালের কার্যক্রম চালু রেখেছি।’

মন্ত্রী আরও বলেন, কমিটির সবাই মিলেই কাজ করছেন। স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, সব নিয়ে যাচ্ছেন। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা, স্পিডবোটসহ বিভিন্ন বাহনের মাধ্যমে তাঁরা মানুষকে সেবা দিচ্ছেন।

করোনার বিষয়ে সতর্ক থাকতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আবার করোনার সংক্রমণ বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে। মাস্ক পরতে হবে এবং টিকা না নিলে অবশ্যই টিকা নিতে হবে।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমানের সভাপতিত্বে সম্মেলনে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন