1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পোর্ট এলিজাবেথ টেস্টে ফিরছেন তামিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’ কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি ইতালিতে অবৈধ বিদেশিদের সুখবর দিলো কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬

পোর্ট এলিজাবেথ টেস্টে ফিরছেন তামিম

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বৃহস্পতিবার জানিয়েছেন, পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফিট হয়ে ফিরছেন তামিম ইকবাল।

চোটের কারণে দীর্ঘদিন ধরে টেস্টে দেখা যায়নি টাইগারদের ড্যাশিং ওপেনারকে। ২০২১ সালের এপ্রিলে পালেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সাদা পোশাকে দেখা গিয়েছিল তামিমকে। প্রোটিয়াদের বিপক্ষে ডারবান টেস্টে ফেরার কথা থাকলেও পেট ব্যথার কারণে খেলতে পারেননি তিনি।

তামিম একাদশে ফিরলে জায়গা ছেড়ে দিতে হবে ওপেনার শাদমান ইসলামকে। প্রথম বাংলাদেশি হিসেবে দ. আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ওপেনিংয়ে নামবেন ৩৩ বছর বয়সী ব্যাটার।

সিরিজের শেষ টেস্টের আগে মুমিনুল বলেন, ‘তামিম ভাইয়ের অবস্থা আগের চেয়ে ভালো। আশা করছি, তিনি পরের ম্যাচে খেলবেন।’

ডারবান টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দ. আফ্রিকা। হোয়াইটওয়াশ এড়াতে হলে শুক্রবার হতে শুরু হতে যাওয়া পোর্ট এলিজাবেথ টেস্ট জিততে হবে সফরকারী টাইগারদের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন