1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় লাফ জয়ের, পেছালেন লিটন-মুশফিক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’ কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি ইতালিতে অবৈধ বিদেশিদের সুখবর দিলো কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় লাফ জয়ের, পেছালেন লিটন-মুশফিক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ডারবান টেস্টে টাইগাররা লজ্জাজনকভাবে হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মাহমুদুল হাসান জয়। প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি।

মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই ধৈর্যশীল ব্যাটিংয়ে তিন অঙ্কের ঘরে পা রাখেন ২১ বছর বয়সী ওপেনার। ইতিহাস গড়া এই সেঞ্চুরির পুরস্কারও পেলেন তিনি। সদ্য হালনাগাদ হওয়া আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে জায়গা করে নিয়েছেন জয়।

কিংসমিডের হালকা ঘাসের উইকেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম ইনিংসে রান পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছেন লিটন দাস। দুই ইনিংসে নিজেদের ছায়া হয়ে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও অধিনায়ক মুমিনুল হক।

টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও পিছিয়েছেন এই তিনজন। ১৩ থেকে ৪ ধাপ পিছিয়ে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন লিটন। ৭ ধাপ পিছিয়ে ২৮তম স্থানে বসেছেন মুশফিক। ১২ ধাপ পিছিয়ে ৪৫তম স্থানে আছেন মুমিনুল।

দ. আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও টেস্ট সিরিজ খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে তিন ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অটুট রেখেছেন বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। অন্যদিকে তৃতীয় স্থানে পৌঁছে গেছেন বাবরের স্বদেশি ইমাম-উল-হক। তিনি নিশ্বাস ফেলছেন দুইয়ে থাকা বিরাট কোহলির ঘাড়ে। দুজনের রেটিং পয়েন্ট ব্যবধান ৪।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন