1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাঠে নামছে কলকাতা সাকিবকে ছাড়াই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাঠে নামছে কলকাতা সাকিবকে ছাড়াই

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম অংশটা ভালো যায়নি সাকিব আল হাসানের। তবে কয়েক দিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন তিনি। তাতে অবশ্য কাজ হয়নি। আইপিএলের দ্বিতীয় অংশের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পাননি এই অলরাউন্ডার।

সোমবার রাতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করতে নামবে কলকাতা। এই ম্যাচের একাদশে চার বিদেশির কোটায় সাকিবকে রাখেনি তারা। দলটির চার বিদেশি ক্রিকেটার হলেন- ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও লুকি ফার্গুসন।

আইপিএলের প্রথম অংশটা ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সেরও। ৭ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে তারা। অন্যদিকে ৭ ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণ

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিকল, শ্রীকর ভারত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, শচীন বেবি, কাইল জেমিসন, মোহাম্মদ সিরাজ, হার্শাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন