1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অস্ত্রোপচারে পেলের টিউমার অপসারণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

অস্ত্রোপচারে পেলের টিউমার অপসারণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের বৃহদান্তের (কোলন) টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের হয়েছে। গত ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

অস্ত্রোপচার হওয়ার বিষয়টি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানান পেলে। ৮০ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার জানান, গত শনিবার ‘সন্দেহজনক ক্ষত’ অপসারণের অস্ত্রোপচার হয় তার।

তিনবারের বিশ্বকাপজয়ী পেলে বলেন, ‘ভাগ্যবশত, আপনাদের সঙ্গে আমি জয় উদ্‌যাপন করতে অভ্যস্ত। আমি এই ম্যাচে মুখোমুখি হব হাসিমুখে, প্রচুর আশাবাদ ও বেঁচে থাকার আনন্দে।’

পাঁচ দিন আগে, সান্তোস ও নিউইয়র্ক কসমসের সাবেক ফরোয়ার্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সমস্যা ‘গুরুতর কিছু নয়’ বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে জানান, ‘রুটিন পরীক্ষা’র জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন।

তবে এবার তিনি জানালেন, গত সপ্তাহে ডান বৃহদান্তে তার টিউমার ধরা পড়ে। ‘ভালো বোধ করার জন্য ধন্যবাদ ঈশ্বর এবং ডাক্তার ফাবিও ও ডাক্তার মিগুয়েল আমার স্বাস্থ্যের দেখভাল করছেন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন