1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইতালির লোকাতেল্লি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ইতালির লোকাতেল্লি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ম্যানুয়েল লোকাতেল্লি

অনলাইন ডেস্ক।।

গত ইউরো চ্যাম্পিয়নশিপ যারা দেখেছেন তাদের কাছে অপরিচিত নন ম্যানুয়েল লোকাতেল্লি। ইতালির শিরোপা জয়ের পেছনের নায়কদের একজন ছিলেন এই মিডফিল্ডার।

পুরো টুর্নামেন্ট জুড়ে মাঝমাঠে আলো ছড়িয়েছেন লোকাতেল্লি। রবার্তো মানচিনির এই সুযোগ্য শিষ্য এবার যোগ দিয়েছেন জুভেন্টাসে।

সাসৌলো থেকে ৩৭.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দুই বছরের জন্য ধারে তুরিনে গেলেন লোকাতেল্লি। ২০২৩ সালের জুন পর্যন্ত জুভদের জার্সিতে দেখা যাবে তাকে। তবে এই চুক্তিতে কেনার বাধ্যবাধকতা থাকছে। তুরিনের বুড়িরা চাইলে ধারের চুক্তি শেষ হওয়ার পর স্থায়ীভাবে তিন বছরের জন্য কিনে নিতে পারবে লোকাতেল্লিকে।

২৩ বছর বয়সী এই মিডফিল্ডার গত মাসে ২০২০ ইউরোতে ইতালির স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পাঁচ ম্যাচে দুই গোল করেন তিনি। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে মাঠে নামেন বদলি হিসেবে।

লোকাতেল্লি সাসৌলোতে যোগ দেন ২০১৮ সালে। সাবেক এই এসি মিলান তারকাকে আর্সেনাল ও লিভারপুলও চেয়েছিল দলে ভেড়াতে। তবে ঘরোয়া লিগেই থাকছেন লোকাতেল্লি।

জুভরা ২০২১-২২ মৌসুমের সিরি’আ অভিযান শুরু করবে রবিবার, উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে। গত মৌসুমে শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। ২০১২ সালের পর প্রথমবারের মতো সিরি’আ জিততে ব্যর্থ হয় জুভেন্টাস। তুরিনের বুড়িরা মৌসুম শেষ করে পয়েন্ট তালিকার চারে থেকে।

যার ফলে মাত্র এক মৌসুমেই চাকরি হারান কোচ আন্দ্রে পিরলো। তার পরিবর্তে পুনরায় নিয়োগ দেওয়া হয় সাবেক কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন