1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খেলতে নেমে শুরুতেই চাপে পড়েছে অস্ট্রেলিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

খেলতে নেমে শুরুতেই চাপে পড়েছে অস্ট্রেলিয়া

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশের দেওয়া ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই চাপে পড়েছে অস্ট্রেলিয়া। প্রথম তিন ওভারেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে দলটি।

ইনিংসের প্রথম বলেই ওপেনার অ্যালেক্স ক্যারিকে (০) বোল্ড করে ফিরিয়ে দেন স্পিনার মেহেদি হাসান। নাসুম আহমেদ পরের ওভারে ফিরিয়ে দেন আরেক ওপেনার জশ ফিলিপিকে (৯)। তৃতীয় ওভারে আক্রমণে এসেই সাকিব আল হাসান বোল্ড করেন ময়জেস হেনরিকসকে (১)। ফলে ২.১ ওভারেই মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া।

৩ ওভার শেষে অজিদের স্কোর ১৩/৩। মিচেল মার্শকে নিয়ে অধিনায়ক ম্যাথু ওয়েড এখন ব্যাট করছেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে যারা ৭ উইকেটে ১৩১ রানের পুঁজি গড়ে।

সর্বোচ্চ ৩৬ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৩৩ বলে ৩ চারে এই রান করেন তিনি। ওপেনার নাঈম ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় করেন ৩০ রান। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২০ বলে ২০, আফিফ হোসেন ধ্রুব ১৭ বলে ২৩ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল জস হ্যাজলউড। মিচেল স্টার্ক নিয়েছে ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও আন্দ্রে টাই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন