1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৩১ করল বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

১৩১ করল বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

মিচেল স্টার্ককে মিডউইকেটের ওপর দিয়ে দারুণ এক ছক্কায় নিজের ও দলীয় রানের খাতা খুলেছিলেন মোহাম্মদ নাঈম। কিন্তু অমন একটা শুরুর পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিংটা হয়ে থাকল হতাশার। দিবারাত্রির টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে অল্পতেই বেঁধে রাখল অস্ট্রেলিয়া।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে যারা ৭ উইকেটে ১৩১ রানের পুঁজি গড়ে।

সর্বোচ্চ ৩৬ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৩৩ বলে ৩ চারে এই রান করেন তিনি। ওপেনার নাঈম ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় করেন ৩০ রান। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২০ বলে ২০, আফিফ হোসেন ধ্রুব ১৭ বলে ২৩ রান করেন।

ইনিংসের দ্বিতীয় বলে নাঈমের ওই ছক্কায় শুরুটা ছাড়া বাংলাদেশের ব্যাটিং দেখে টি-টোয়েন্টির আমেজ পাওয়া গেছে কমই। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান তুলতে পেরেছিল স্বাগতিকেরা। ৩৬ বলের মধ্যে ২৩টিই ছিল ডট বল।

১০ ওভার শেষে স্কোর ছিল ২ উইকেটে ৫৮। পরে আর রানের গতি বাড়াতে পারেনি টাইগাররা। তাই দেড় শও হয়নি স্বাগতিকদের দলীয় স্কোর।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল জস হ্যাজলউড। মিচেল স্টার্ক নিয়েছে ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও আন্দ্রে টাই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন