1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টোকিওতে বাছাই থেকে বিদায় নিয়েছেন শুটার বাকি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

টোকিওতে বাছাই থেকে বিদায় নিয়েছেন শুটার বাকি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

টোকিও অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের শুটার আবদুল্লাহ হেল বাকি। ৬১৯.৮ স্কোর করে ৪৭ জন প্রতিযোগীর মধ্যে ৪১ তম হয়েছেন তিনি।

বাছাইয়ের সেরা ৮ শুটার খেলবেন ফাইনালে। ৬৩২.৭ স্কোর নিয়ে বাছাইয়ে সেরা হয়েছেন চীনের শুটার ইয়াং হাওরান। যা অলিম্পিক বাছাইয়ের রেকর্ডও। ৬২৯.২ স্কোর নিয়ে অষ্টম হয়েছেন তারই স্বদেশি শেং লিহাও।

মোট ৬ সিরিজে ৬০ ‍শুটে বাকির গড় স্কোর ১০.৩৩। প্রথম সিরিজে ১০ শুটে তার স্কোর ১০২.৮। দ্বিতীয় সিরিজে ১০৩.৪, তৃতীয় সিরিজে ১০২.৯, চতুর্থ সিরিজে ১০৩.৮, পঞ্চম সিরিজে ১০৩.৮ ও ষষ্ঠ সিরিজে ১০৩.১।

২০১৬ সালের রিও অলিম্পিকের বাছাইয়ে ৬২১.২ স্কোর করে ৫০ প্রতিযোগীর মধ্যে ২৫তম হয়েছিলেন বাকি। গ্ল্যাসগো ও কমনওয়েলথ গেমসে রুপা জয়ী বাকি নিজের সেরা স্কোর করেছিলেন ২০১৬ সালে, দিল্লির শুটিং বিশ্বকাপে। সেবার তিনি ৬২৪.৮ স্কোর গড়েছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন